পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ইন্টারনেট জগৎ ডিপফেক পর্নোগ্রাফি দিয়ে ভেসে যাচ্ছে। দেশটির তরুণী-যুবতীদের ডিপফেক পর্নের বিষয়টি যেন এরই মধ্যে মহামারি আকার ধারণ করেছে। এই অবস্থায় দেশটির প্রেসিডেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যার ‘মূলোৎপাটন’ করতে আরও কাজ করতে নির্দেশ দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সম্প্রতি বিপুলসংখ্যক চ্যাট গ্রুপ চিহ্নিত করেছেন যেখানে ব্যবহারকারী যৌনতাপূর্ণ ‘ডিপফেক’ ছবি তৈরি এবং শেয়ার করছে। এমনকি তারা অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও ডিপফেক পর্ন তৈরি করছে।
সাধারণত, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই ডিপফেক পর্ন ছবি বা ভিডিও তৈরি করা হয়। এসব ক্ষেত্রে প্রায়শ একটি নকল শরীরে একজন আসল ব্যক্তির মুখচ্ছবিকে যুক্ত করে দেওয়া হয়। বিষয়টি সামনে আসার পরপরই দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক করছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গতকাল মঙ্গলবার এই ডিজিটাল যৌন অপরাধ নির্মূল করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও সমাধান করতে নির্দেশ দিয়েছেন। দেশটির মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘সম্প্রতি অনির্দিষ্টসংখ্যক মানুষকে লক্ষ্য করে তৈরি করা ডিপফেক ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রচারিত পাচ্ছে। ভুক্তভোগীদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক ও অপরাধীরাও বেশির ভাগই কিশোর।’
দক্ষিণ কোরিয়ার ডিজিটাল যৌন অপরাধের একটি অন্ধকার ইতিহাস আছে। ২০১৯ সালে এমন একটি বিষয় প্রকাশ পায়। যেখানে পুরুষেরা একটি টেলিগ্রাম চ্যাট রুম ব্যবহার করে কয়েক ডজন তরুণীকে যৌনক্রিয়া করার জন্য ব্ল্যাকমেল করেছে। পরে ওই গ্রুপের প্রধান চো জু-বিনকে ৪২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে কঠিন শাস্তির পরও বিষয়টি বন্ধ হয়নি। এরপরও দেশটিতে ডিপফেক যৌন অপরাধ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে চলতি বছরের প্রথম সাত মাসে মোট ২৯৭টি মামলা করা হয়েছে এই বিষয়ে। গত বছর এই সংখ্যা ছিল ১৮০ টি,২০২১ সালে ছিল ১৬০টি। পুলিশ আরও জানিয়েছে, গত তিন বছরে যেসব ডিপফেক অপরাধ সংঘটিত হয়েছে তার দুই-তৃতীয়াংশেরও বেশি অপরাধী কিশোর-কিশোরী।
দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা ও নারী অধিকার কর্মী পার্ক জি-হিউন বলেছেন, দক্ষিণ কোরিয়ার ডিপফেক পর্ন সমস্যার প্রতিক্রিয়া হিসেবে সরকারকে এই বিষয়ে একটি ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করতে হবে।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৬ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
১০ ঘণ্টা আগে