
কম্বোডিয়ার ফনম পেনের এক পার্কে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেসিকা ক্যারিয়াড হপকিন্স নামের এক ব্রিটিশ নারী। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও একটি তথাকথিত ‘ত্রিভুজ প্রেম’-এর জটিলতার কারণে। ৩৪ বছর বয়সী নিহত জেসিকা যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের হারপেনডেনের বাসিন্দা।
সোমবার (১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত শুক্রবার রাতে ফনম পেনের চামকারমন জেলার একটি পাবলিক পার্কে জেসিকার মরদেহ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জেসিকার গলায় ও শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল।
ফনম পেনের পুলিশ কমিশনার চুয়োন নরিন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—হত্যার পেছনে হিংসা ও ব্যক্তিগত সম্পর্কজনিত কারণ জড়িত।
এ ঘটনার জেরে পরদিন শনিবার পুলিশ ৩৩ বছর বয়সী এক বিদেশি নারীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিক কিডিকিলা নগান্ডা গ্লোডি হিসেবে শনাক্ত করা হয়। জানা গেছে, গ্লোডি ও জেসিকা ভাড়া করা একই বাসায় থাকতেন।
পুলিশের তদন্ত কর্মকর্তা এম ভিচটার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঘটনার দিন দুই নারী মোটরবাইকে করে কোহ পিচে যান। এরপর কাছের একটি পার্কে বসে তাঁদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় জেসিকাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন গ্লোডি এবং ধারালো ছুরি দিয়ে একাধিকবার জেসিকার গলায় আঘাত করেন।
ঘটনার পর গ্লোডি সেখান থেকে পালিয়ে যান। পুলিশ পরে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। শনিবার বিকেলে দাউন পেন জেলার একটি বিউটি সেলুন থেকে গ্লোডিকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশ তাঁকে বের করে নিয়ে যাচ্ছে।
পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বুন সাটিয়া জানান, জিজ্ঞাসাবাদে গ্লোডি স্বীকার করেছেন, তিনি ধারণা করেছিলেন তাঁর প্রেমিক জেসিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ সন্দেহ থেকে তাঁদের মধ্যে সংঘাত শুরু হয়।
ঘটনাটি স্থানীয় প্রবাসী সমাজকে নাড়া দিয়েছে। কয়েক বছর ধরে কম্বোডিয়ায় বসবাস করছিলেন জেসিকা। তিনি প্রথমে সিয়েম রিপে থাকতেন, পরে রাজধানী ফনম পেনে চলে আসেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত নারীর পরিবারের পাশে তারা রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা যাবে না। যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।’
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। ‘ট্যাগর’ নামের জাহাজটি রাশিয়ার একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। গত কয়েক মাসে এটি তৃতীয়বারের মতো কোনো নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা।
১০ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। আজ সোমবার দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে...
১১ ঘণ্টা আগে