মালয়েশিয়ার দুই দশকের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের চিকিৎসার জন্য ৯৮ বছর বয়সী মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান তার মুখপাত্র।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তবে মাহাথির মোহাম্মদ কীসের সংক্রমণর আক্রান্ত হয়েছেন তা এখনো বলা হয়নি।
মাহাথির মোহাম্মদের হৃদ্রোগের সমস্যা আছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাইপাস সার্জারিও করা হয়েছে তার।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল মাহাথির মোহাম্মদের। কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
মাহাথিরকে গত ২৬ জানুয়ারি জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বর্তমানে সংক্রমণের জন্য চিকিৎসা নিচ্ছেন মাহাথির মোহাম্মদ। তারপর ঠিকভাবে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশ্রামে রাখা হবে তাকে।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন তিনি। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যেই তার সরকারের পতন ঘটে।

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে বন্যায় একটি সাপের খামার থেকে ভেসে গেছে ৮০০ থেকে ৯০০টি সাপ, যার মধ্যে বিষধর গোখরাও রয়েছে। কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী সাপ ধরার দল কাজ করছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস দক্ষিণ গাজার রাফাহে পরীক্ষামূলক একটি ‘মানবিক অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা করছে। সেখানে যাচাই-বাছাই শেষে কয়েক দশ হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আশ্রয় দেওয়ার পাশাপাশি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী প্রশাসনের সূচনা করার লক্ষ্য রয়েছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের আইআরজিসি। একই সঙ্গে সিআইএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে।
৫ ঘণ্টা আগে