থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সাংগাই কোলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১১৫ জনের বেশি মানুষ।
স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় গভর্নর সানোন পোনগাকসর্ন বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনে নির্মাণকাজ চলছিল। ঝালাইয়ের সময়ে ওই গুদামে আগুন লেগে যায়। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের স্থান থেকে ১০০ মিটার দূরে ছিলেন সেকসান তায়েসেন নামের এক ব্যক্তি। তিনি এএফপিকে বলেন, ‘আমি বাড়িতেই ছিলাম। বিস্ফোরণের বিকট শব্দে বাড়ি কেঁপে ওঠে। বাইরে তাকিয়ে দেখি, বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। মানুষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।’
থাইল্যান্ডে নির্মাণকাজ চলার সময় প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। গত মাসেই রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন সেতু ভেঙে দুজন নিহত হন।

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর একটির মাত্রা ছিল ৭.২ এবং অন্যটির ৭.৫। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। জোড়া ভূমিকম্পের পর বিস্তীর্ণ এলাকা...
২ মিনিট আগে
স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৭ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে