রাশিয়ার সঙ্গে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এমন সময়ে মস্কো সফর করতে পেরে শিহরিত ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সাংবাদিক দুই দিনের এই সফরে মুর্তজা আলী শাহের পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে এমনটি বলতে শোনা গেছে।
মস্কোর বিমানবন্দরে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় ইমরান খান বলেন, কী একটা সময়ে এসেছি...আমি শিহরিত। আমি আপনাকে বলি। আমরা মস্কোতে এসে খুবই শিহরিত।
২৩ বছরের মধ্যে ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি রাশিয়া সফরে গেলেন।
এদিকে ইমরান খানের এই সফরে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার নতুন করে আগ্রাসনের বিষয়ে আমরা পাকিস্তানকে আমাদের অবস্থান জানিয়েছি। আমরা তাদের যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার বিষয়ে অবহিত করেছি।

নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
১১ মিনিট আগে
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
২৮ মিনিট আগে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে