বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬৪৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৯৬১ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৬৫২ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৯১০ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৫৮ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৫ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭০৮ জনের।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৪৫৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৪ হাজার ৬৩৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৭ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের কাছ থেকে ট্যুর প্যাকেজ বুকিংয়ের পাশাপাশি একই প্রক্রিয়ায় ট্যুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।
১৩ ঘণ্টা আগে
যুদ্ধের শুরুতে নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সশরীরে অংশ নিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
১৪ ঘণ্টা আগে
জীর্ণ আসবাব, স্কচটেপ দিয়ে মেরামত করা চশমা আর ১৭ ইউয়ানের (প্রায় ২৫০ টাকা) দুপুরের খাবার দুজনে ভাগ করে খাওয়া—এমন অতি সাধারণ ও মিতব্যয়ী জীবন ছিল চীনের এক নিঃসন্তান দম্পতির। কিন্তু মৃত্যুর পর তাঁরা যে অনন্য কীর্তি রেখে গেছেন, তা এখন বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য। বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হেরে গেলে হয়তো তিনি ম্যাচটিকে ‘পাতানো’ বলে দাবি করবেন। তাঁর এই মন্তব্য এমন একসময়ে এল, যার মাত্র
১৭ ঘণ্টা আগে