
যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে আয়োজিত এয়ার শো চলাকালীন মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, দুই বিমানের চার ক্রু সদস্যই সময়মতো থেকে ইজেক্ট করে (প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ে) রক্ষা পেয়েছেন।
মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডের ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯-এর দুটি ইউএস নেভি ইএ-১৮জি গ্রোলার বিমান এই দুর্ঘটনায় পড়ে। আকাশে মহড়া প্রদর্শনের সময় বিমান দুটির মধ্যে এই সংঘর্ষ ঘটে।
ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত চার ক্রু সদস্যেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এই দুর্ঘটনায় বিমানঘাঁটিতে উপস্থিত কোনো দর্শক বা সামরিক কর্মকর্তা আহত হননি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, আকাশে মহড়া দেওয়ার সময় বিমান দুটি অত্যন্ত কাছাকাছি চলে আসে এবং পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর বিমান দুটি একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়তে থাকে। ঠিক তখনই চারজন ক্রু সদস্যকে প্যারাস্যুট খুলে লাফিয়ে পড়তে দেখা যায়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানঘাঁটিটি লকডাউন করে দেওয়া হয় এবং এয়ার শো-এর বাকি সব প্রদর্শনী বাতিল করা হয়।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজ্জেত্তির মতে, মাঝ আকাশে সংঘর্ষের পর সাধারণত চালকদের বেঁচে ফেরার সুযোগ খুব কম থাকে। কিন্তু এ ক্ষেত্রে বিমান দুটি ধাক্কা খাওয়ার পর অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে আটকে থেকে একসঙ্গে নিচে নামছিল, যা ক্রু সদস্যদের ইজেক্ট করার মতো মূল্যবান কয়েক সেকেন্ড সময় এনে দিয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে গুজ্জেত্তি বলেন, ‘এটি কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হচ্ছে না, বরং পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে। এত কাছাকাছি দূরত্বে ফর্মেশন ফ্লাইটের ক্ষেত্রে সামান্য ভুলেই এই ধরনের বড় বিপদ ঘটতে পারে।’
অন্যতম বিমান নিরাপত্তা সংস্থা সেফটি অপারেটিং সিস্টেমস-এর সিইও জন কক্স বলেন, ‘এয়ার শো-তে যারা বিমান চালান তাঁরা সেরা পাইলটদের অন্যতম। তবে এখানে ভুলের মাশুল দেওয়ার মতো সুযোগ বা সময় থাকে না বললেই চলে।’
আইডাহোর এই জনপ্রিয় গানফাইটার স্কাইস এয়ার শোটি ২০১৮ সালের পর এই প্রথম অনুষ্ঠিত হচ্ছিল। ২০১৮ সালে এখানে হ্যাং গ্লাইডার দুর্ঘটনার কারণে এক পাইলটের মৃত্যু হয়েছিল। এর আগে ২০০৩ সালেও এখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, তবে সেবারও পাইলট অক্ষত অবস্থায় বেঁচে যান।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ২০০টি এয়ার শো অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এয়ার শো কাউন্সিলের সভাপতি জন কুডাহি জানান, ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে এয়ার শো-তে গড়ে প্রতি বছর ৩ দশমিক ৮ জন মানুষের মৃত্যু হতো। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বর্তমানে এই হার ১ দশমিক ১-এ নেমে এসেছে। এমনকি ২০২৩ এবং ২০২৫ সালে আমেরিকায় কোনো এয়ার শো দুর্ঘটনাতেই কোনো প্রাণহানি ঘটেনি।

গত ১৩ মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। ১৯৫০ সালের ‘বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট’ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে, যেকোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১২ সালে রাজ্যে প্রথম ইমাম ভাতার ঘোষণা করেছিল। ওই প্রকল্পের আওতায় রাজ্যের নিবন্ধিত ইমামদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে সম্মানী ভাতা দেওয়া শুরু হয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
৪ ঘণ্টা আগে