
মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের তেল রপ্তানির জন্য সুয়েজ খাল বর্তমানে অবশিষ্ট নিরাপদ পথগুলোর একটি।
মিসরের মন্ত্রিসভা জানিয়েছে, বুধবার দামিয়েত্তা বন্দরে দুটি জাহাজে আগুন লাগার ঘটনায় প্রাথমিক তদন্তে একটি অজ্ঞাত ড্রোনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বন্দরটি সুয়েজ খালের কাছেই অবস্থিত। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। জাতীয় নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে পরিচিত কয়েকটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণকারী ট্যাংকার ‘এনারগস উইন্টার’-এ ড্রোনটি আঘাত হানে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের আরেকটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতও আরও তীব্র হয়েছে। ইরানি বাহিনী আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সামরিক কমান্ড সেন্টার ও ড্রোন স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় কেশম দ্বীপে তিন বেসামরিক নাগরিক নিহত এবং দুই শিশু আহত হয়েছে। জাঞ্জান প্রদেশে নিহত হয়েছেন আইআরজিসির তিন সদস্য।
জবাবে আইআরজিসি জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত আজরাক ঘাঁটিতে হামলার দাবি করেছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ইরানি হামলায় দেশটির উত্তরে একটি চীনা কোম্পানির মালিকানাধীন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন কর্মী নিহত হয়েছেন।
পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধে গতকাল বুধবার প্রথমবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক অভিযানে যোগ দিয়েছে সৌদি আরব। ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এর আগে ইরাক থেকে সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলা হয়েছিল।
একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ায় লোহিত সাগর দিয়েও তেল পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে সুয়েজ খাল, লোহিত সাগর ও হরমুজ প্রণালি—সব পথই এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য বড় ঝুঁকির কেন্দ্রে পরিণত হয়েছে।
যুদ্ধের প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়েছিল। আজ বৃহস্পতিবার কিছুটা কমলেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি ছিল। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
৭ মিনিট আগে
কেনিয়ার দক্ষিণাঞ্চলে আম্বোসেলি ন্যাশনাল পার্কের বাইরে ১৫টি হাতির মৃত্যুর ঘটনায় কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। স্থানীয় খামারে কীটনাশক প্রয়োগ করা টমেটো খাওয়ার পরই হাতিগুলো বিষক্রিয়ায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ লাইটনিং-২ স্টেলথ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই ক্ষয়ক্ষতি করা হয়েছে...
৩ ঘণ্টা আগে
আমাদের নাগরিকেরা বলতেন যে, রোহিঙ্গাদের ফেরত পাঠান, কিন্তু কোথায় আমরা তাদের ফেরত পাঠাতাম? মিয়ানমার তো তাদের গ্রহণ করতে রাজি ছিল না। সম্প্রতি তারা (মিয়ানমার) মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে...
৪ ঘণ্টা আগে