
নেপালে পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় সারা দেশে ৮৯টি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি—আরএসপি। অনানুষ্ঠানিকভাবে দলটি এরই মধ্যে একটি আসনে জয় নিশ্চিতও করে ফেলেছে। দলের আলোচিত প্রার্থী রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহও বিশাল ব্যবধানে এগিয়ে আছে। দলটি এখন পর্যন্ত নির্বাচনে এগিয়ে থাকা প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, অন্যদিকে নেপালি কংগ্রেস আটটি আসনে এগিয়ে আছে এবং একটি আসনে জয় পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল বা সিপিএন-ইউএমএলও আটটি আসনে এগিয়ে আছে।
এ ছাড়া, নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরা ছয়টি আসনে এগিয়ে আছেন। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি একটি করে আসনে এগিয়ে আছে।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে হয়ে যাওয়া জেন-জি আন্দোলনে তৎকালীন কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর, দেশের দায়িত্বভার গ্রহণ করে সুশীল কার্কির নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার। তাদের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেন-জি আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫টি আসনের জন্য সারা দেশে মোট ৬৭টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো ভোট গণনা চলছে।
প্রাথমিক ফল অনুযায়ী, সাবেক মেয়র ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রার্থী ঝাপা-৫ আসনে এগিয়ে আছেন। ভোট গণনার তথ্যে দেখা গেছে, তিনি পেয়েছেন ৫ হাজার ২৫৪ ভোট। তাঁর থেকে অনেক পিছিয়ে রয়েছেন সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্ম ওলি। তাঁর ভোট ১ হাজার ২৪৮। আর নেপালি কংগ্রেসের নেতা পেয়েছে মান্দারা চামারিয়া পেয়েছেন ১৮৫ ভোট।
এদিকে রুকুম পূর্ব-১ আসনে শক্ত অবস্থানে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড। তিনি নেপালি কমিউনিস্ট পার্টির সমন্বয়ক। এ পর্যন্ত তিনি পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুসুম দেবি থাপা পেয়েছেন ১ হাজার ২৬১ ভোট।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৯ ঘণ্টা আগে