বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোর নিউজের একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, এদের মধ্যে ২৫০ জনের বেশি ব্রিটিশ তারকা আছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপফেক ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটির তথ্য বিশ্লেষণ করেছে চ্যানেল ফোর নিউজ। বিশ্লেষণে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় চার হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তির মুখ পর্নোগ্রাফিতে জুড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে অভিনেত্রী, টিভি তারকা, সংগীতশিল্পী এবং ইউটিউবার রয়েছেন। তবে এসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
চ্যানেল ফোর নিউজ বলছে, ওই পাঁচটি ডিপফেক ওয়েবসাইটের এসব ভিডিওতে ৩ মাসের ব্যবধানে ১০ কোটি ভিউ হয়েছে। ডিপফেক পর্নোগ্রাফির শিকার হওয়া ভুক্তভোগীদের একজন চ্যানেল ফোর নিউজের উপস্থাপক ক্যাথি নিউম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি আইন এবং নিয়মের লঙ্ঘনের মতো মনে হচ্ছে। কারা এই কাজটি করেছে জানি না। এটাও জানি না, কারা এই ধরনের কাল্পনিক সংস্করণে আমাকে দেখছে।’
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, কোনো ধরনের সম্মতি ছাড়া এই ধরনের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া বেআইনি। তবে এই ধরনের কনটেন্ট তৈরির বিষয়টিকে অবৈধ করা হয়নি। এআই ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ডিপফেক পর্নোগ্রাফির বিস্তার রুখতে আইনটি করা হয়েছিল।
২০১৬ সালের দিকে অনলাইনে মাত্র একটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও শনাক্ত করেন গবেষকেরা। অথচ, গত বছরের প্রথম কয়েক মাসে ৪০ টির বেশি ডিপফেক পর্নোগ্রাফি ওয়েবসাইটে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩টি ভিডিও আপলোড করা হয়। যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি।
অনলাইন নিরাপত্তা আইন বিষয়ে পরামর্শক সংস্থা অফকমের এক মুখপাত্র বলেন, অবৈধ ডিপফেক একই সঙ্গে বিরক্তিকর ও ক্ষতিকারক। এ ধরনের বিষয়বস্তুর প্রচারের ক্ষেত্রে অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী ঝুঁকি মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। সেই সঙ্গে এ ধরনের কনটেন্টের প্রদর্শন বন্ধের পদক্ষেপ নিতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে