
ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নিয়ে ‘গ্লোবাল সাউথ’-এর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’ শিরোনামে প্রদত্ত এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তিশিল্প ও অর্থনীতির যৌথ বিকাশে পাঁচটি নির্দিষ্ট প্রস্তাব পেশ করেন।
সি চিন পিং দিয়ে বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে একসঙ্গে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিসহ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখতে হবে। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়ম যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় এবং কোনো দ্বৈত মানদণ্ড গ্রহণ করা না হয়, তা নিশ্চিত করতে হবে।
সি বলেন, বহুপক্ষীয় সংস্থার সংস্কার ও কার্যকারিতা বাড়ানোর উদ্যোগকে সমর্থন করতে হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, মানুষকে কেন্দ্র করে উন্নয়নের ধারণা অনুসরণ করতে হবে এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, ঐতিহ্যগত ও অপ্রচলিত—উভয় ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হবে।
বৈশ্বিক জলবায়ু শাসনব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি একটি বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন কাঠামো দ্রুত গড়ে তোলার ওপর জোর দেন সি চিন পিং।
ব্রিকস সহযোগিতা আরও গভীর করার জন্য সি চিন পিং পাঁচটি উদ্যোগ প্রস্তাব করেন।
প্রথমে তিনি বলেন, চীন সবার আগে ব্রিকস দেশগুলোর জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন-সোর্স জোন গড়ে তুলবে। বৃহৎ ভাষা মডেলের উন্নয়ন ও প্রয়োগে সহযোগিতা সমর্থন করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে এবং একটি উন্মুক্ত এআই পরিবেশ গড়ে তুলবে।
চীন ব্রিকস দেশগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব করে বলেও জানান তিনি।
সি বলেন, একটি স্মার্ট পোর্টাল স্থাপন করে নীতিগত সমন্বয় জোরদার করা এবং উন্মুক্ত উন্নয়নের নতুন কেন্দ্র গড়ে তোলা হবে এবং আগামী বছর চীন ব্রিকস দেশগুলোর সেবা বাণিজ্য ফোরাম আয়োজন করবে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি করবে।
ব্রিকস দেশগুলোর জন্য একটি ডিজিটাল শিল্প ক্লাউড প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে বলে জানান চীনের প্রেসিডেন্ট। ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যৌথভাবে ডিজিটাল অর্থনীতির বিকাশ এগিয়ে নেওয়া হবে।
চীন ব্রিকস দেশগুলোকে স্মার্ট কারখানা নির্মাণে সহায়তা করতে এবং অভিন্ন মানদণ্ড ও নিয়মকাঠামো গড়ে তুলতে আগ্রহী এবং চীন ব্রিকস দেশগুলোর জন্য একটি প্রকৌশলী প্রশিক্ষণ জোট গঠনের প্রস্তাব করেছে বলে জানান সি চিন পিং।
সি চিন পিং বলেন, এ বছর চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ বাস্তবায়নের সূচনাবর্ষ। এই পরিকল্পনা শুধু চীনের নিজস্ব উন্নয়নের পরিকল্পনা নয়, বরং বিশ্বের জন্য উন্মুক্ত সহযোগিতার সুযোগের তালিকাও করে দিয়েছে।
সূত্র: সিএমজি

দুবাইয়ে নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানস বিতর্কের জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা প্রায় থমকে যেতে বসেছে। ইরান ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত এক বৈঠক স্থগিত করা হয়েছে। এর মধ্যে অঞ্চলটির তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পথের আশপাশে নতুন করে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে থেকে যেতে পারে এবং দেশটির তেল মার্কিন ‘নিয়ন্ত্রণে’ রাখতে পারে। এ প্রসঙ্গে তিনি ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের সঙ্গে তুলনা করেন।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ইয়াকাতেরিনবার্গে চলমান আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এর অংশ হিসেবে অংশগ্রহণকারী ও তরুণ প্রতিনিধিদের জন্য প্রতিদিনের বিশেষ ক্রীড়া ও স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে অলাভজনক সংস্থা ‘গেমস’-এর মহাপরিচালক দিমিত্রি পুতিলিন এই তথ্য নিশ্চিত করেছেন। এবারের আয়োজনে বাংলাদেশস
১১ ঘণ্টা আগে