
মার্কিন বিমানবাহিনীর একাধিক বোয়িং বি-৫২ বোমারু বিমান গত বুধবার লুইজিয়ানার ঘাঁটি থেকে উড়ে ক্যারিবীয় সাগর অতিক্রম করে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি আকাশে চক্কর দিয়েছে। এয়ারলাইন ট্র্যাকিং ডেটায় এমন তথ্য পাওয়া গেছে বলে শুক্রবার (১৭ অক্টোবর) জানিয়েছে বিবিসি।
বিষয়টি নিয়ে বিবিসিকে সামরিক গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষণের আন্তর্জাতিক সংস্থা ‘জেইনস ডিফেন্স ইনসাইট’ এর পরিচালক নিক ব্রাউন বলেছেন, এই ধরনের বিমান ওই অঞ্চলে পরিচালিত হওয়া ‘খুবই অস্বাভাবিক’।
ব্রাউন জানান, মার্কিন বিমানবাহিনী দীর্ঘ পাল্লার ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ মিশন নিয়মিতই পরিচালনা করে, যাতে ক্রু ও বিমানগুলো সব সময় মিশনের উপযোগী থাকে। তবে ব্রাউনের মতে, এবারের ঘটনাটি স্পষ্টভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বার্তা দেওয়ার উদ্দেশে পরিচালিত হয়েছে। এটা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ।
বিমানগুলোর গতিবিধি নিয়ে ব্রাউন বলেন, ‘তারা বেশির ভাগ সময় ট্রান্সপনডার চালু রেখেছিল, যাতে তাদের অবস্থান বিমান ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায়। এটি যেমন নিরাপদ বিমান চলাচলের নিয়ম মেনে করা হয়েছে, তেমনি তারা চেয়েছে যেন তাদের উপস্থিতি সবাই দেখে।’
তিনি জানান, বি-৫২ বিমানগুলো গ্লাইড বোমা থেকে শুরু করে ক্রুজ মিসাইল ও পারমাণবিক অস্ত্র পর্যন্ত বিপুল পরিসরের অস্ত্র বহনে সক্ষম। তবে বেশির ভাগ অস্ত্র ভেতরে বহন করা হয় বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ভেনেজুয়েলার উপকূলে বিমানগুলো তখন অস্ত্রে সজ্জিত ছিল কি না।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ভেনেজুয়েলায় স্থল হামলা চালানোর কথা বিবেচনা করছেন। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এদিকে মার্কিন গ্লোবাল স্ট্রাইক কমান্ডের এক মুখপাত্র বিবিসির সহযোগী মাধ্যম সিবিএস-কে নিশ্চিত করেছেন, অন্তত তিনটি বিমান ভেনেজুয়েলার কাছাকাছি উড়েছে। তবে এই মিশনের প্রকৃতি সম্পর্কে তিনি কিছু জানাননি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলাকালীন লেবাননে হামলার ক্ষেত্রে ইসরায়েল কিছুটা সংযম প্রদর্শনের প্রস্তাব দিয়েছে। লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন করে শুরু করা হামলা যুদ্ধবিরতির...
৮ মিনিট আগে
টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গত মঙ্গলবার রাতে ট্রাম্পের এমন ঘোষণার পর দুই পক্ষ হামলাও বন্ধ করেছে। তবে গতকাল বুধবার লেবাননে...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবার বিটকয়েনে বড় বিনিয়োগ করে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছেন বলে এক বিশ্লেষণে উঠে এসেছে। বুধবার (৮ এপ্রিল) ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে একাধিক ভুল সিদ্ধান্ত ও বাজারের অস্থিরতার কারণে এই বিপুল ক্ষতি হয়েছে।
৮ ঘণ্টা আগে
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’র প্রথম দিনেই ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোর্জ প্রদেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে