
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
ইউরোপীয় অটোমোবাইল নির্মাতাদের সংগঠন এসিইএর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর গাড়ির বাজার ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ইউনিট। এর ফলে বাজারে ইভির অংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ৭ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে পেট্রলচালিত গাড়িও বিক্রি হয়েছে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ইউনিট। তবে ইভির বিক্রি পেট্রল গাড়ির চেয়ে প্রায় ৬ হাজার ৬০০ ইউনিট বেশি হওয়ায় ইউরোপে প্রথমবারের মতো আট মাসের হিসাবে পেট্রল গাড়িকে ছাড়িয়ে গেছে বৈদ্যুতিক গাড়ি।
ইইউতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির সম্মিলিত বাজার অংশ গত বছরের ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২৯ শতাংশে নেমেছে। এ ধরনের গাড়ির বিক্রি কমেছে ১৮ দশমিক ৬ শতাংশ। তবে ৩৬ দশমিক ৬ শতাংশ বাজার অংশ নিয়ে এখনো সবচেয়ে বড় অংশ দখলে রেখেছে হাইব্রিড গাড়ি। পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিডের বাজার অংশও ৮ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হয়েছে।
জ্বালানি ব্যয় বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য ও কঠোর পরিবেশগত বিধিনিষেধ—সব মিলিয়ে ইউরোপের গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
২ ঘণ্টা আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
৪ ঘণ্টা আগে