
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহ্যাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হন। আগামী সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
বিবিসি জানিয়েছে, দলীয় এমপিদের কাছ থেকে ৩৭৯টি মনোনয়ন পেয়ে বার্নহ্যাম কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের আসনে বসেছেন। দলীয় নির্বাহী কমিটির চেয়ার ও সম্ভাব্য অর্থমন্ত্রী শাবানা মাহমুদ সম্মেলনে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নেতা নির্বাচিত হওয়ার পর আবেগঘন ভাষণে বার্নহ্যাম জানান, অতীতে তিনি সব সিদ্ধান্ত নিখুঁতভাবে নিতে পারেননি। কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন, সে জন্য তিনি দুঃখিতও। তবে তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে।
ভাষণের শেষ দিকে বার্নহ্যাম দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে।’ নতুন নেতা হিসেবে তিনি মানুষের জীবনে আবারও আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের ওপর বিশ্বাস করি এবং আমরা একসঙ্গে তা করতে পারব বলে আমি আত্মবিশ্বাসী।’ তাঁর বক্তব্য শেষ হলে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
বার্নহ্যাম বলেন, যুক্তরাজ্য এখন ‘নতুন ধরনের রাজনীতি’ চাইছে। তাঁর মতে, এটি লেবার পার্টির জন্য পরিবর্তনের শেষ সুযোগ আর সেই পরিবর্তন আনতে হলে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়লে ডানপন্থার উত্থান ঠেকানো সম্ভব হবে না।
কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবারের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করে বার্নহ্যাম বলেন, ইতিহাসের অন্যতম বড় পরাজয় থেকে দলকে অন্যতম বড় জয়ে পৌঁছে দিয়েছেন স্টারমার। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই তিনি নতুন অধ্যায় শুরু করতে চান।
এখনো বিস্তারিত নীতিমালা প্রকাশ না করলেও বার্নহ্যাম জানিয়েছেন, তাঁর অগ্রাধিকার হবে স্থানীয় সম্প্রদায়ের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং সামাজিক ও কাউন্সিল হাউজিং নির্মাণ বাড়ানো। তিনি বলেন, ওয়েস্টমিনস্টার ও হোয়াইট হলে কেন্দ্রীভূত ক্ষমতা মানুষের এলাকায় ফিরিয়ে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
আগামী সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাবেন বার্নহ্যাম। এরপর ডাউনিং স্ট্রিটে ভাষণ দিয়ে তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
২৮ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৩৬ মিনিট আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। আজ নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
১ ঘণ্টা আগে