
ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সময়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসন্ন উত্তর-পূর্ব বিনিয়োগকারী সম্মেলন-২০২৫-এর সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর তাঁদের এই অঞ্চলের সঙ্গে পরিচিত হওয়ার এবং এর সম্ভাবনা সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার জয়শঙ্কর বলেন, উত্তর-পূর্বাঞ্চল ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতির কেন্দ্রবিন্দুতে আছে। যেমন ‘সবার আগে প্রতিবেশী নীতি’, ‘অ্যাক্ট ইস্ট নীতি’ অথবা ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেকের’ জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ।
জয়শঙ্কর বলেন, ‘উত্তর-পূর্বের স্থলভাগের সঙ্গে আমাদের পাঁচটি প্রতিবেশী রয়েছে। এই অঞ্চলের সীমানা ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগ স্থাপন করে।’ তিনি বলেন, ‘ভারতের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রতিক অনেক উদ্যোগ এই অঞ্চল থেকেই শুরু হয়েছে।’ এ সময় ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালাদান প্রকল্পের মতো অন্যান্য উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব দিক থেকেই এটি একটি কেন্দ্রস্থল, যার প্রাসঙ্গিকতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চাই আপনারা এর সম্ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হোন এবং আপনাদের সরকার ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তা শেয়ার করুন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করুন।’
পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, পর্যটনকেন্দ্র এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অবদানকারী হিসেবে উত্তর-পূর্বের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা তুলে ধরেছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা আত্মবিশ্বাসী, আসন্ন উত্তর-পূর্ব বিনিয়োগকারী সম্মেলন এই অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাবে এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করবে।’
এর আগে, ৩ এপ্রিল জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক মন্তব্যের সমালোচনা করেন। এর কয়েক দিন আগে ড. ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের ‘সমুদ্র প্রবেশের একমাত্র অভিভাবক’ হিসেবে আখ্যা দেন।
আরও খবর পড়ুন:

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে