
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজনই এই ‘দুর্ঘটনা’য় প্রাণ হারিয়েছেন।
তবে এই বিমানটির বিধ্বস্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ইরান ও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, এটি তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পশ্চিম ইরাকের আকাশসীমায় একটি মার্কিন কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। হামলার সময় বিমানটি অন্য একটি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছিল। ইরান-সমর্থিত গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই হামলার দায় স্বীকার করে বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা বিমানটি ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছে। তাদের দাবি অনুযায়ী, হামলায় বিমানে থাকা ছয়জন ক্রুর সবাই নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র বিমান বিধ্বস্তের বিষয়টি স্বীকার করলেও কোনো ধরনের আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে, তবে এটি কোনো শত্রুপক্ষীয় হামলা বা ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ফল নয়। সেন্টকম আরও জানায়, চারজন ক্রু নিহত, বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরমে। এই অভিযানে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বিধ্বস্ত কেসি-১৩৫ বিমানটি বোয়িং কোম্পানির তৈরি এবং এটি মার্কিন বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড। আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধবিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করার কাজে এটি ব্যবহৃত হয়। ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত এই বিমানগুলো সাধারণত দীর্ঘপাল্লার অভিযানে অত্যাবশ্যকীয়।
এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ঘটনার আসল কারণ উদ্ঘাটনে পেন্টাগন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা নির্যাতিত হচ্ছে। তাই তিনি শরণার্থী হিসেবে তাদের যুক্তরাষ্ট্রে নিচ্ছেন। কিন্তু বাস্তবে অনেক শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান উন্নত জীবনের আশায় নিজেদের দেশেই ফিরে যাচ্ছেন।
২৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাতের উত্তাপ বাড়লেও তাতে সরাসরি জড়াতে নারাজ ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে পশ্চিমা বিশ্বের যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, বার্লিন কোনোভাবেই সেই যুদ্ধের অংশ হত
৩৭ মিনিট আগে
নারীদের জন্য বাধ্যতামূলক ঋতুকালীন ছুটি বা ‘মেনস্ট্রুয়াল লিভ’ সংক্রান্ত আইন করা হলে তা কর্মক্ষেত্রে তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত মনে করেন, এমন আইন থাকলে নিয়োগকর্তারা নারীদের চাকরিতে নিতে অনাগ্রহী হবেন।
৩৯ মিনিট আগে
হরমুজ দ্বীপের এই লাল সৈকতটি স্থানীয়ভাবে ‘সোর্খ বিচ’ নামে পরিচিত। এটি ইরানের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, যা তার গাঢ় লাল রঙের বালু এবং ঝিলমিলে পানির জন্য বিখ্যাত। এই বালির গভীর লাল রঙের প্রধান কারণ হলো এতে থাকা উচ্চমাত্রার আয়রন অক্সাইড। খনিজ সমৃদ্ধ এই মাটি
৪১ মিনিট আগে