
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে—কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন স্থাপন করলে তা ‘তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হবে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
ইরান দাবি করে, তাদের অনুমতি ছাড়া কোনো নৌযান প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তারা গুলি চালাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই এই জলপথকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচনা করে অবাধ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে।
সম্প্রতি ওয়াশিংটন ইরানের ওপর নতুন করে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে আর্থিক অংশীদারত্ব বজায় রাখা যে কোনো দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
জুনে হরমুজ প্রণালি নিয়ে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের সময়সীমাসহ একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আলোচনা ভেঙে পড়ে। এখন ইরান প্রণালিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলছে, যা যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশের বিরোধিতার মুখে পড়েছে।

ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিরোধীদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক কড়াকড়ি ও আটকের ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে