
গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক।
সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ কমিশনার জানান, উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজের ১১এ নম্বর আসনে। দুর্ঘটনার পর তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
লন্ডনগামী উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানায়, উড়োজাহাজে ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন উড়োজাহাজকর্মী।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজের পেছনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং হঠাৎ মাটিতে আছড়ে পড়ে। উড়োজাহাজটি পড়ে যায় বিমানবন্দর-সংলগ্ন মেঘানি নগর এলাকায়।
আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ পরিবহনমন্ত্রী কে রামমোহন নাইডু। প্রাথমিকভাবে তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। তবে কিছু সময় পর পুলিশ কমিশনার মালিক বলেন, ঘটনাস্থলে একজন যাত্রীকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।
উড়োজাহাজ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আরও খবর পড়ুন:

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
৮ মিনিট আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
৩৯ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
২ ঘণ্টা আগে