
যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে