
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া ফ্লাইটটিতে থাকা যাত্রীদের জাতীয়তা অনুযায়ী পরিসংখ্যান প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ভারতের নাগরিক ছিলেন ১৬৯ জন। এর পাশাপাশি ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় নাগরিক ছিলেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় কর্তৃপক্ষকে উদ্ধারকাজ পরিচালনা ও উড়োজাহাজ বিধ্বস্তের পেছনের কারণ জানতে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেসব ব্রিটিশ নাগরিক কনস্যুলার সহায়তা প্রয়োজন মনে করছেন বা তাঁদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে উদ্বেগে রয়েছেন, তাঁদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। উড়োজাহাজটি ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মাটির ওপর থেকে ঘন ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বিমানটি সম্পূর্ণ জ্বালানিভর্তি ছিল। যার ফলে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে একাধিক ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।
ডিজিসিএ জানিয়েছে, খুব শিগগির এ দুর্ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। এ বিষয়ে বোয়িংয়ের একটি কারিগরি দলও যুক্ত হতে পারে।
এখন পর্যন্ত দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘপথের ফ্লাইট হওয়ায় জ্বালানির ভার বেশি ছিল, যা দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনা ও উদ্ধার তৎপরতা কঠিন করে তুলেছে।
আরও খবর পড়ুন:

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৯ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১০ ঘণ্টা আগে