
তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি ও অভিনেতা বিজয়ের নির্বাচনী সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) করুরে আয়োজিত এ সমাবেশে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আট শিশু রয়েছে। আহত হয়েছে চল্লিশের বেশি মানুষ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও বিজয় প্রায় ছয় ঘণ্টা বিলম্বে সেখানে পৌঁছান। ততক্ষণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড গরম ও ভিড়ে শ্বাসকষ্টে অনেকে অজ্ঞান হয়ে পড়ে।
এ অবস্থায় বিজয় তাঁর বক্তব্য থামিয়ে বিশেষভাবে তৈরি করা প্রচারণা বাস থেকে সমর্থকদের উদ্দেশে পানির বোতল ছুড়ে দিতে থাকেন। এ সময় তাঁর কাছাকাছি যেতে থাকা সমর্থকদের একাংশ পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ ঘটে যাওয়া পদদলনের কারণে অ্যাম্বুলেন্সও ভিড়ের মধ্যে আটকে পড়ে এবং দ্রুত আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর প্রশাসন এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিজয় দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে দ্রাবিড় মুনেত্রা কাগজাম (ডিএমকে) নেতা ও মুখপাত্র সারণান আনন্দুরাই এই দুর্ঘটনার জন্য অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় থালাপতি এবং তাঁর সমাবেশের আয়োজকদের দায়ী করেছেন। তাঁর দাবি, মানুষকে ঘণ্টার পর ঘণ্টা তপ্ত রোদে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল।
আনন্দুরাই বলেন, ‘আমরা সমস্যাটা এখানেই দেখছি। এটা এই অনুষ্ঠান আয়োজকদের পরিকল্পিত চাল। বিজয় খুব স্পষ্ট করে জানিয়েছিলেন যে সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কিন্তু প্রথমেই তারা সেই সময়ে শুরু করেনি। প্রায় ছয় ঘণ্টা মানুষকে অপেক্ষা করানো হয়। কেন তারা এমন করল? তারা এটা করেছে যেন আরও বেশি ভিড় জড়ো হয়। এটা আয়োজকদের এক সস্তা চাল, আর এর কারণেই এখানে ফৌজদারি গাফিলতি হয়েছে।’
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
১ ঘণ্টা আগে