
প্রচণ্ড গরমে দীর্ঘ ছয় ঘণ্টা অপেক্ষা, তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের আগমন দেরি এবং বিপুল ভিড়— সবকিছু মিলিয়ে তামিলনাড়ুর কারুর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক পদদলনের ঘটনা! নারী, শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেলে কারুর জেলায় বিজয়ের সমাবেশস্থলে উপস্থিত ছিল অন্তত ৩০ হাজার সমর্থক। দুপুর নাগাদ বিজয়ের সেখানে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় ছয় ঘণ্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিজয় মঞ্চে বক্তব্য শুরু করতেই হুড়োহুড়ি বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে তিনি বক্তব্য থামিয়ে দেন এবং তাঁর বিশেষভাবে তৈরি প্রচার বাস থেকে ভিড়ের দিকে পানি ছুড়ে দেন। কিন্তু ততক্ষণে একাংশ সমর্থক ভিড় ঠেলে বাসের কাছাকাছি আসতে গিয়ে পড়ে যান, সেখান থেকে শুরু হয় প্রাণঘাতী পদদলন।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান ঘটনাস্থলে গিয়ে জানান, এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আরও ৪০ জনের বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ভিড় এতই ঘন ছিল যে অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে চরম বেগ পেতে হয়।
বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজগমের (টিভিকে) এই সমাবেশে প্রাণহানি রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ক্ষমতাসীন ডিএমকে বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং জেলা প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে বলেছেন।
কারুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় তামিল রাজনীতির পুরোনো প্রশ্ন নতুন করেছে উঠেছে— জনপ্রিয় তারকা রাজনীতিকদের বিশাল সমাবেশে কীভাবে জননিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর রাজ্যজুড়ে চলছে শোক আর ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া।
আরও খবর পড়ুন:

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৪ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৫ ঘণ্টা আগে