
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলসংলগ্ন সড়কগুলো বন্ধ করে দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে এখনো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এই বিস্ফোরণ এমন এক সময়ে হলো যখন ফরাসি প্রেসিডেন্ট মাখো দেশটি সফর করছেন। এবং তাঁর যে হোটেলে অবস্থান করার কথা তার খুব কাছেই এই বিস্ফোরণ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘটনাস্থলের আশপাশ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজেও রাজধানীর আকাশে ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর একটি হোটেলের কাছে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে। ওই হোটেলেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অবস্থান করার কথা ছিল।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হতাহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
মাখোঁ বর্তমানে দামেস্ক সফরে রয়েছেন এবং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনিই প্রথম ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতা হিসেবে দামেস্ক সফর করছেন।
তথ্যসূত্র: আল জাজিরা ও আশরাক আল–আওসাত

জীর্ণ আসবাবপত্র, টেপ দিয়ে মেরামত করা চশমা আর ১৭ ইউয়ানের (প্রায় আড়াইশ টাকা) একটি দুপুরের খাবার দুজনে ভাগ করে খাওয়া—এমনই অতি সাধারণ ও মিতব্যয়ী জীবন ছিল চীনের এক নিঃসন্তান দম্পতির। কিন্তু মৃত্যুর পর তাঁরা যে অনন্য কীর্তি রেখে গেছেন, তা এখন বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
১৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য। বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হেরে গেলে হয়তো তিনি ম্যাচটিকে ‘পাতানো’ বলে দাবি করবেন। তাঁর এই মন্তব্য এমন একসময়ে এল, যার মাত্র
৩৮ মিনিট আগে
চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং ইউলিনকে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণসহ একাধিক দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল সোমবার জিয়াংসু প্রদেশের চাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট...
২ ঘণ্টা আগে
পাকিস্তান নীরবে লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী ক্ষমতাকেন্দ্রগুলোর মধ্যে মধ্যস্থতা শুরু করেছে। এমনটাই জানিয়েছে, পাকিস্তানের দুটি সূত্র জানিয়েছে। আগে প্রকাশ না পাওয়া এই পাকিস্তানি উদ্যোগ সফল হলে ইসলামাবাদের কূটনৈতিক প্রোফাইল আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
৪ ঘণ্টা আগে