
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করায় ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার তাঁদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রশাসন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টা বাধার মুখে এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাক্সিওসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন, তা স্পষ্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানের প্রতিনিধিদলের আরও দুই সদস্য নিউইয়র্কে অবস্থান করছিলেন। তাঁদের খুঁজে পাওয়ার পর এখন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।
এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ উদাহরণ। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন বাধার মুখে পড়ছে, তখন দুই দেশের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। মার্কিন ওই কর্মকর্তা জানান, গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘে ইরানের মিশনকে নির্দেশ দিয়েছিল, যেন প্রতিনিধিদলের সব সদস্য অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। কিন্তু ইরানের ওই দুই কূটনীতিক সেই নির্দেশ মানেননি।
গত শুক্রবার জাতিসংঘে ইরানের মিশনকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানতে পেরেছেন যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই দুই কূটনীতিক তখনো নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁদের আবারও অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, ইরানি কূটনীতিকদের একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান।

২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
৩৩ মিনিট আগে
২ কোটির বেশি মার্কিন প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের জন্য চালু মেডিকেয়ার স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের...
১ ঘণ্টা আগে
পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে তীব্র লড়াইয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪০ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান, সামরিক শক্তিবৃদ্ধির জন্য পাঠানো বাহিনী, কমান্ড সেন্টার এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে তা
২ ঘণ্টা আগে