
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) তামিলনাড়ুর কারুর জেলায় তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজগমের (টিভিকে) সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান ঘটনাস্থলে এই তথ্য জানান বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সমাবেশে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে।
প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনা হচ্ছে। কারুর জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসির্ভাথম জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক সমাবেশস্থলে ভিড় করেছিলেন। সূর্যের প্রখর তাপ ও প্রচণ্ড গরমের মধ্যে তাঁরা বিজয়ের জন্য প্রায় ৬ ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু তিনি দেরিতে পৌঁছালে ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজয় বক্তব্য দিচ্ছিলেন, তখনই অতিরিক্ত ভিড় ও গরমে অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন। এ সময় তিনি হঠাৎ বক্তব্য থামিয়ে দেন এবং বাস থেকে বোতল ছুড়ে পানি বিলিয়ে দেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ির কারণে অনেকেই পায়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
এদিন সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফলে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাপক সমস্যায় পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত কারুরে ছুটে যান। জেলার সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, কারুর থেকে আসা খবর উদ্বেগজনক, হাসপাতালে ভর্তি প্রত্যেককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।
ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তার গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সমর্থকের প্রাণহানির এই ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিল।

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
২ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
৩ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে