
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় শহর শাহর-এ-রেতে বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ৩০ বছর বয়সী বডিবিল্ডিং চ্যাম্পিয়ন দাভুদ সোহরাবি। বৃহস্পতিবার ’ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, ৫০ দিনেরও বেশি সময় কোমায় থাকার পর দাভুদ মারা গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জানুয়ারি শাহর-এ-রেতে চলমান বিক্ষোভে অংশ নেওয়ার সময় দাভুদের চোখে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত চোখটি অপসারণ করা হয়। তবে অস্ত্রোপচারের পর তিনি কোমায় চলে যান এবং আর জ্ঞান ফেরেনি। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন বিকেলে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি প্রাদেশিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দাভুদ। প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি বিক্ষোভে যোগ দেন।
দাভুদ ১৪ বছর বয়স থেকেই বডিবিল্ডার হিসেবে নিজেকে গড়তে শুরু করেছিলেন। পরে বডিবিল্ডিং কোচ হিসেবেও পরিচিতি পান। মৃত্যুর পর তাঁর ছবি ও ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকে তাঁর চেহারার সঙ্গে তুর্কি অভিনেতা ক্যান ইয়াম্যানের তুলনা করতেন। কেউ কেউ তাঁকে ‘ইরানের ব্র্যাড পিট’ বলেও আখ্যা দিতেন।
দাভুদের ভাই ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, ছেলের মৃত্যুর শোক ও মানসিক আঘাতে তাঁদের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই এটি মুছে ফেলা হয়। দাভুদ ও তাঁর দাফনসংক্রান্ত সব ছবিও অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। পরে অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
ইরানি সংবাদমাধ্যম ইরানওয়্যার জানিয়েছে, দাভুদের পরিবার নিরাপত্তা বাহিনীর তীব্র চাপের মুখে রয়েছে। দাভুদকে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (বাসিজ) সদস্য হিসেবে উল্লেখ করারও অনুরোধ জানানো হয় তাঁর পরিবারকে।
দাভুদের মৃত্যু ইরানে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের উসকানির প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর তাদের সামরিক স্থাপনায় বড় আকারের অভিযান শুরু করা হয়েছে।’
২ ঘণ্টা আগে
পাঁচবারের প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা শের বাহাদুর দেউবা ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে দাদেলধুরা আসন থেকে নির্বাচন করে আসছেন। ভারতের উত্তরাখন্ডের সীমান্তবর্তী এই এলাকা গত ৪০ বছর ধরে তাঁর অজেয় দুর্গ হিসেবে পরিচিত ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে রমজান মাসে প্রায় সবার খাবার তালিকায় সর্বপ্রথম যে উপাদানটির নাম থাকে তা হলো খেজুর। আর খেজুরপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলো মেডজুল খেজুর। বিশেষ করে রোজার সময়, পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ায় এর চাহিদা আরও বেড়ে যায়।
৩ ঘণ্টা আগে
কিউবা উপকূলে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্পিডবোটে থাকা ১০ জনকে আটক ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তর উপকূলের কায়ো ফালকোনেস এলাকার এক নটিক্যাল মাইল দূরে কিউবার জলসীমায় প্রবেশ করা ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটকে আটক..
৪ ঘণ্টা আগে