Ajker Patrika

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২১: ২২
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন কর্মকর্তা
ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি জানান, ওয়াশিংটন এখনো আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।

ট্রাম্পের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২২ এপ্রিল এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো সমঝোতা না হলে পুনরায় সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়নি। তবে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রয়েছে।’

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটিকে ‘এখনো নিশ্চিত নয়’ বলে উল্লেখ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ-সংক্রান্ত যেসব খবর প্রচারিত হচ্ছে, তার ভিত্তি এখনো পরিষ্কার নয়।

ধারণা করা হচ্ছে, পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অনড় অবস্থানের কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো ২১ এপ্রিলের আগেই একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

এবার হরমুজ নিয়ে ট্রাম্পের জুয়া, রাশিয়ার চালে ভেস্তে যেতে পারে ‘মাস্টারপ্ল্যান’

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত