পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় শহর মাদাং এবং শহরের ভেতরের ভবনগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ রোববার এই ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ঘটনায় ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রথমে একটি সুনামির সতর্কতা জারির কথা বললেও পরে এই হুমকি কেটে গেছে বলে জানায়।
তবে এখনো কিছু উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠ সামান্য ওঠানামা করছে বলে জানিয়েছে তারা।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে।
পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎবিভ্রাট এবং ভবনগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩০০ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে।
পূর্বাঞ্চলীয় উচ্চভূমি শহর গোরোকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতির ছবিও ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় দেয়াল ও জানালার ছাউনিতে বড় ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে কাছের লা ও মাদাংয়ের স্থানীয় লোকজনের বরাত দিয়ে এএফপিকে জানায়, আগের ভূমিকম্পের তুলনায় এই কম্পন অনেক বেশি শক্তিশালী ছিল।
উল্লেখ্য, পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে এই দেশ প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি সুনামি হয়েছিল। এতে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলজুড়ে ২ লাখ ২০ হাজার ব্যক্তি মারা যায়।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক...
১৩ মিনিট আগে
পাকিস্তানের লাহোরে একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার লাহোরের কাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও বেশ কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ইউক্রেনের খারকিভের মডেল ও সাবেক সৌন্দর্য প্রতিযোগী নিকা কুজনেৎসোভা ফ্রান্সের কান শহরে নিজের বিয়েতে প্রায় ৪০ লাখ পাউন্ড (৬৫ কোটি ২১ লাখ টাকা প্রায়) ব্যয় করেছেন। বিলাসবহুল এই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তিনি নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ধীরগতির কারণে বিগত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ শুষ্ক মাসের সাক্ষী হলো ভারত। চলতি বছরের জুন মাসটি দেশটির আবহাওয়ার ইতিহাসে ১৯০১ সালের পর পঞ্চম সর্বনিম্ন বৃষ্টিপাতের মাস হিসেবে রেকর্ড গড়েছে...
২ ঘণ্টা আগে