
হরমুজ প্রণালির কাছে জাস্ক উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজ হামলার দাবি করেছে আইআরজিসি। তবে আইআরজিসির দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি নৌবাহিনীর দেওয়া সংকেত ও সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়।
এর আগে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে মার্কিন সেনারা যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, হরমুজ প্রণালিতে আটকা পড়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্র আজ থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ-অভিযান শুরু করছে। ট্রাম্প একে একটি ‘মানবিক উদ্যোগ’ হিসেবে বর্ণনা করলেও ইরান এটিকে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টা হিসেবে দেখছে।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, এই মিশনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে ১৫ হাজার সামরিক সদস্য, শতাধিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন অংশ নিচ্ছে।
ইরানের হামলার দাবির পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়নি। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম পরিচালনা করছে এবং ইরানি বন্দরগুলোতে তাদের নৌ-অবরোধ বজায় রয়েছে।

আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৪০ মিনিট আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
২ ঘণ্টা আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
৩ ঘণ্টা আগে