ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে চীন। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই কঠোর প্রতিক্রিয়া জানান।
লিন জিয়ান বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই বলপ্রয়োগের বিরোধী। কোনো একটি দেশের রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পরেই ইরান কাতারের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
চীনের এই বিবৃতিটি এমন এক সময়ে এল যখন ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, চীনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে ইরানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে কথা বলে আসছে।

জ্বালানির দাম বাড়তে থাকায় হরমুজ প্রণালি আবার চালু করার উপায় খুঁজতে সহযোগী ও উপদেষ্টাদের ওপর চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামরিক বিকল্পের ক্ষেত্রে তাঁর সবচেয়ে কার্যকর ভরসা হতে পারে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস।
১৩ মিনিট আগে
ইসরায়েল দেশটির উত্তরাঞ্চলে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকার গ্রামগুলো দখল করে নেওয়ার পরিকল্পনা করেছে। এই দখল অনির্দিষ্টকাল বজায় থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র–ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর প্রায় তিন সপ্তাহ কেটে গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘ইরানি শাসনব্যবস্থার নিরাপত্তা কাঠামো’ ধ্বংস করাই এই অভিযানের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি থেকে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৈশ্বিক এই সংস্থাটি সম্ভাব্য পারমাণবিক বিকিরণের আশঙ্কায় প্রস্তুতি বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি সতর্ক করেছে, যতই সতর্কতা নেওয়া হোক...
২ ঘণ্টা আগে