
ইসরায়েল দেশটির উত্তরাঞ্চলে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকার গ্রামগুলো দখল করে নেওয়ার পরিকল্পনা করেছে। এই দখল অনির্দিষ্টকাল বজায় থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রথম সারির গ্রামগুলো দখল করার পরিকল্পনা করছে, যাতে সেখান থেকে রকেট হামলা ঠেকানো যায়। গতকাল বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এমন খবর জানিয়েছে আনাদোলু।
চ্যানেল–১২ জানায়, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে নির্দেশ দিতে চায় লেবাননের যে কোনো এলাকা দখল করতে, যেখান থেকে ট্যাংকবিধ্বংসী অস্ত্র নিক্ষেপ করা হয়। এই দখল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বহাল থাকবে। নেলটি আরও জানায়, ইসরায়েল এমন সব এলাকা নিয়ন্ত্রণে নিতে চায় যেগুলো তাদের বেসামরিক জনগণের জন্য হুমকি সৃষ্টি করে, বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রথম সারির গ্রামগুলো। তবে ঠিক কোন গ্রামগুলোকে বোঝানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে চ্যানেলটি বলেছে, ‘এটি কেবল একটি দরকষাকষির হাতিয়ার, যাতে পরবর্তীতে ইসরায়েলের শর্তে সেটি ফিরিয়ে নেওয়া যায়।’ ওই সূত্র আরও দাবি করে, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র বা ভেঙে দেওয়া ছাড়া লেবানন সরকারের আর কোনো পথ নেই, কারণ এটিই সবচেয়ে কার্যকর ব্যবস্থা।’
এদিকে, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তপারের হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা বেড়ে গেছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯৬৮ জন নিহত এবং ২,৪৩২ জন আহত হয়েছেন।
বর্তমান এই উত্তেজনা শুরু হয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই অভিযানে প্রায় ১ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে। ইরানের জানিয়েছে—এসব হামলার লক্ষ্য ছিল ‘যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা।’

এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধবিরোধী বক্তব্যের আলোকে একত্র হওয়া ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মাগা’ শিবিরের ভেতরে যে ‘আগুন ও ক্ষোভ’ জ্বলছিল, তা মঙ্গলবার সরাসরি প্রশাসনকে স্পর্শ করেছে। সেদিন ট্রাম্পের দীর্ঘদিনের অনুগত জো কেন্ট ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।
১৯ মিনিট আগে
চলমান ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের বিষয়ে মন্তব্য করেছেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন...
৩২ মিনিট আগে
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং অঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে তুরস্ক, মিশর ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রাজধানী রিয়াদে অনুষ্ঠিত কয়েকটি আরব ও ইসলামি দেশের...
৩২ মিনিট আগে
জ্বালানির দাম বাড়তে থাকায় হরমুজ প্রণালি আবার চালু করার উপায় খুঁজতে সহযোগী ও উপদেষ্টাদের ওপর চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামরিক বিকল্পের ক্ষেত্রে তাঁর সবচেয়ে কার্যকর ভরসা হতে পারে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস।
১ ঘণ্টা আগে