
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এ বিষয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, স্টিলথ জেটটি ইরানের আকাশে একটি ‘কমব্যাট মিশন’ বা সম্মুখযুদ্ধে নিয়োজিত ছিল। ওই সময় হামলার শিকার হয়ে বিমানটি জরুরি অবতরণ করে। হকিন্স আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট সুস্থ আছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম কোনো মার্কিন বিমান ইরানের সরাসরি হামলার শিকার হলো। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশই এই যুদ্ধে এফ-৩৫ ব্যবহার করছে। একেকটি এফ-৩৫ যুদ্ধবিমানের নির্মাণ ব্যয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
এর আগে ২ মার্চ কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই সময় সেন্টকম দাবি করেছিল, কুয়েতি বিমান প্রতিরক্ষা বিভাগ ভুলবশত এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে।
ওই সময় সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছিল, ইরানি যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থেকে আক্রমণ চলছিল, এর মধ্যে অন্তর্ভুক্ত মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বিভাগের প্রতিরোধের শিকার হয়।

ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, এই হামলায় একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, অবকাঠামোগত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সংযোগ দ্রুত অধিকাংশ এলাকায় পুনঃস্থাপন করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে
লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে রুশ সংবাদমাধ্যম আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি বিমান হামলাকে ‘পরিকল্পিত’ এবং ‘ইচ্ছাকৃত’ বলে অভিহিত করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে এই আক্রমণ কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না।
২ ঘণ্টা আগে
গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর আগের অঙ্গীকার থেকে সরে এসেছে জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা মামলা করার সময় যে অবস্থান নিয়েছিল, এটি তার থেকে বড় নীতিগত পরিবর্তন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নে চীন কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগামী বছরের মধ্যে বেইজিং দ্বীপটিতে হামলা চালাবে বলে তারা মনে করছে না। সর্বশেষ হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে