Ajker Patrika

ইরানের ড্রোন মোকাবিলা শেখাবে ইউক্রেন

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানের ড্রোন মোকাবিলা শেখাবে ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবেন। এই বিশেষজ্ঞরা শেখাবেন, কীভাবে ইরানের ড্রোন ভূপাতিত করা যায়।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, চলতি সপ্তাহেই ইউক্রেনের বিশেষজ্ঞদের ওই তিন দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেছেন, ‘চুক্তি অনুযায়ী আমরা প্রথমে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিশেষজ্ঞ পাঠাব।’

রাশিয়ার সঙ্গে চার বছর ধরে লড়ছে ইউক্রেন। জেলেনস্কির দাবি, যুদ্ধক্ষেত্রে তাঁর বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবিলা করছে। কাজেই এসব ড্রোন কীভাবে মোকাবিলা করা যায়, তার অভিজ্ঞতা ইউক্রেনীয় সেনাবাহিনীর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত