
বিশ্বের দুর্নীতিগ্রস্ত ১৮০টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে আফ্রিকার সোমালিয়া। পক্ষান্তরে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ডেনমার্ক। আর তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক-২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এ তথ্য উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে প্রকাশিত হিসাব অনুযায়ী, করাপশন পারসেপশনস্ ইনডেক্স বা সিপিআই-২০২৩-এ অন্তর্ভুক্ত ১৮০টি দেশের মধ্যে এ বছর ৫৫টি দেশের স্কোর গত বছরের তুলনায় বাড়লেও ৬৩টি দেশের স্কোর কমেছে এবং ৬২টি দেশের স্কোর অপরিবর্তিত রয়েছে। সূচকের শূন্য থেকে ১০০ স্কেলে কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করেনি। এ বছরও বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশের স্কোর ৫০-এর নিচে। আর বিশ্বের ৮০ শতাংশ জনগোষ্ঠীই গড় স্কোর ৪৩-এর চেয়ে কম স্কোর পাওয়া দেশগুলোতে বসবাস করে।
হিসাব অনুযায়ী, সূচকে ৯০ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক, ৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং ৮৫ স্কোর পেয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।
অন্যদিকে ১১ স্কোর পেয়ে ২০২৩ সালে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে সোমালিয়া, ১৩ স্কোর পেয়ে নিম্নক্রম অনুযায়ী যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা এবং ১৬ স্কোর পেয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইয়েমেন।
তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। টিআইয়ের প্রতিবেদন বলছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে কম। গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫।
টিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের সিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ায় শুধু ভুটান গত বছরের ৬৮ স্কোর ধরে রেখেছে। নেপাল ও পাকিস্তানের স্কোর যথাক্রমে ১ ও ২ পয়েন্ট উন্নতি হয়েছে এবং অবশিষ্ট পাঁচটি দেশের স্কোরই ১ থেকে ৪ পয়েন্ট অবনমন হয়েছে।
এর মধ্যে আফগানিস্তানের স্কোর কমেছে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কার ২ পয়েন্ট এবং মালদ্বীপ, ভারত ও বাংলাদেশের স্কোর কমেছে ১ পয়েন্ট করে।
ঊর্ধ্বক্রম অনুযায়ী এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান ও নেপালের অবস্থানের যথাক্রমে ৭ ধাপ ও ২ ধাপ উন্নতি হয়েছে এবং অবশিষ্ট ছয়টি দেশের অবস্থানের ১ থেকে ১৪ ধাপ পর্যন্ত অবনতি হয়েছে।
এর মধ্যে শ্রীলঙ্কার ১৪ ধাপ, আফগানিস্তানের ১২ ধাপ, ভারত ও মালদ্বীপের ৮ ধাপ, বাংলাদেশের ২ ধাপ এবং ভুটানের অবস্থানের ১ ধাপ অবনমন হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটান ছাড়া বাকি সাতটি দেশই সূচকের গড় স্কোর ৪৩-এর কম পয়েন্ট পেয়েছে। অর্থাৎ সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা খুবই উদ্বেগজনক।

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৭ মিনিট আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
২৩ মিনিট আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
১ ঘণ্টা আগে
উত্তর সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী একটি ফেরি উল্টে গিয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাতে রোববারের এ দুর্ঘটনায় প্রাথমিক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো...
২ ঘণ্টা আগে