Ajker Patrika

মাত্র ৭০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো প্রায় ১৯ লাখে

আজকের পত্রিকা ডেস্ক­
মাত্র ৭০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো প্রায় ১৯ লাখে
নরম্যান কর্নিশ এমবিই-এর আঁকা সেই চিত্রকর্মটি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের একটি পুরোনো পণ্যের দোকান থেকে মাত্র ৫ ডলার ৮০ সেন্টের (৭০০ টাকার কিছু বেশি) সমমূল্য দিয়ে একটি ছবি কিনেছিলেন ৩০ বছর বয়সী জর্ডান। বাড়িতে ফিরে ছবিটি ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, এটি একজন বিখ্যাত শিল্পীর আঁকা। পরে নিলামে সেই ছবিই বিক্রি হয়েছে ১৫ হাজার ৭৩০ ডলারে।

ছবিতে দেখা যায়, বারে দাঁড়িয়ে থাকা একজন ব্যবসায়ীর পেছনের দৃশ্য। বাড়িতে ফেরার পর ছবিতে শিল্পীর স্বাক্ষর দেখতে পান জর্ডান। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে তিনি বলেন, ‘বুঝতে পারলাম, এটি কোনো ছাপানো ছবি নয়। এর কিছু মূল্য থাকতে পারে। তাই অনলাইনে খোঁজাখুঁজি শুরু করি।’

গুগলে অনুসন্ধান করে ছবিটির সম্ভাব্য মূল্য সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন জর্ডান। পরে কয়েকটি নিলাম প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেন তিনি।

বেলম্যানস অকশনিয়ার্স প্রথমে ছবিটির মূল্য ২ হাজার পাউন্ডের বেশি হতে পারে বলে জানায়। তবে গত ১১ নভেম্বর নিলামে ছবিটি বিক্রি হয় প্রায় ১৫ হাজার ৭৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ লাখ টাকা।

বিক্রির দাম দেখে নিজের বিস্ময়ের কথা জানিয়ে জর্ডান বলেন, ‘কত দামে ছবিটি বিক্রি হয়েছে, তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আনন্দে রীতিমতো লাফিয়ে উঠেছিলাম। এখনো আমি অবিশ্বাস্য রকমের বিস্মিত ও আনন্দিত।’

ছবি বিক্রির অর্থ দিয়ে ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছেন তিনি।

জানা গেছে, ছবিটির শিল্পী নরম্যান কর্নিশ এমবিই ছিলেন বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চল থেকে উঠে আসা অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী। তাঁর ছবিতে বার বা পানশালার দৃশ্য বারবার ফিরে এসেছে। সেখানে দেখা যায়, পানীয় পরিবেশন, ডমিনো খেলা, আড্ডা কিংবা ডার্ট খেলার মতো দৈনন্দিন মুহূর্ত।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর আরেকটি ছবি ‘দ্য ক্রাউডেড বার’ একটি বাড়ির আলমারির পেছনে গুটিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত