
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলসের নতুন নথিপত্রে প্রয়াত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি ছবি সামনে এসেছে। ছবিতে হকিংকে একটি সান লাউঞ্জারে বিশ্রাম নিতে দেখা যায়। তাঁর পাশেই ছিলেন বিকিনি পরা দুই নারী। নথিপত্র প্রকাশের পর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
২০১৮ সালে ৭৬ বছর বয়সে মারা যাওয়া হকিং দীর্ঘ বছর ধরে মোটর নিউরন রোগে ভুগছিলেন। বিরল এই অসুখের কারণে অর্ধশতাব্দীরও বেশি সময় তিনি চলৎশক্তিহীন ছিলেন।
প্রকাশিত নথির বরাতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ২০০৬ সালে এপস্টেইনের অর্থায়নে আয়োজিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে ভার্জিন দ্বীপপুঞ্জে গিয়েছিলেন হকিং। ওই সফরে ২১ জন বিজ্ঞানী সেন্ট থমাস দ্বীপ ও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে অবস্থান করেছিলেন। এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছিল পাঁচ তারকা রিটজ-কার্লটন হোটেলে।
এপস্টেইনের একটি ব্লগপোস্টে বলা হয়েছিল—অতিথিরা আলোচনা, সমুদ্রসৈকতে অবকাশযাপন এবং নিকটবর্তী ব্যক্তিগত দ্বীপে ভ্রমণের সুযোগ পান। এর আগে ২০১৫ সালে প্রকাশিত আরেকটি ছবিতে হকিংকে বাইরে কয়েকজনের সঙ্গে দেখা যায়। আরেকটি ছবিতে তাঁকে এপস্টেইনের লিটল সেন্ট জেমস দ্বীপের কাছাকাছি সমুদ্রতলে সাবমেরিন ভ্রমণ উপভোগ করতে দেখা যায়। সাবমেরিনটি বিশেষভাবে তাঁর হুইলচেয়ার ব্যবহারের উপযোগী করে পরিবর্তন করা হয়েছিল বলে জানা যায়।
জানা গেছে, এপস্টেইন সম্পর্কিত ৩৫ লাখের বেশি নথির প্রকাশিত অংশে হকিংয়ের নাম অন্তত ২৫০ বার এসেছে। তবে তাঁকে কখনো দণ্ডিত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সরাসরি অবস্থান করতে দেখা যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এপস্টেইন-সংশ্লিষ্ট ফাইলে কারও নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। তবে কিশোরী অবস্থায় এপস্টেইনের যৌন দাসত্বের স্বীকার হওয়া ভার্জিনিয়া জিউফ্রে দাবি করেছিলেন, হকিং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অর্গিতে (দলবদ্ধ যৌনতা) অংশ নিয়েছিলেন। ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করা জিউফ্রের এই দাবিটি এখনো প্রমাণহীন।
হকিং এস্টেটের পক্ষ থেকে এসব বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্মোলেনস্ক অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০টি ড্রোন আঘাত হানে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ও তুর্কি গণমাধ্যম আনাদোলু জানিয়েছে
২ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা ও বিতর্কিত মেলামেশার অভিযোগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস শেষপর্যন্ত নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। সম্প্রতি এপস্টেইন ফাইলস-সংক্রান্ত নতুন নথি ও ছবি প্রকাশিত হওয়ার পর তৈরি হওয়া বিতর্কের মুখে গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লি আজ বুধবার সকালে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি একটি থিংকট্যাংকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। অবসর নেওয়ার পর তিনি
৫ ঘণ্টা আগে