যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইড সরাসরি যাঁদের নিয়োগ দিয়েছে, তাঁরা ছুটিতে থাকবেন। তবে গুরুত্বপূর্ণ কাজ, কোর লিডারশিপ এবং বিশেষ দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
ইউএসএইড নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। এই প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিষ্ঠানটিকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ক। এসব বিতর্কের জেরে ইউএসএইডের ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার রাত ওয়েবসাইটটি আবারও সচল হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইডের ১০ হাজার কর্মী রয়েছেন। এই প্রতিষ্ঠানটির হয়ে সরাসরি যাঁরা কাজ করেন, তাঁদের বেতনসহ ছুটি দেওয়া হচ্ছে। যাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন, তাঁরা আগামী ৩০ দিনের মধ্যে ফিরে আসবেন। ইউএসএইডের নোটিশে আরও বলা হয়েছে, এই কর্মীদের ফিরে আসার ব্যবস্থা এবং খরচ প্রতিষ্ঠানটি থেকে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির হয়ে যাঁরা ঠিকার কাজ করেন, তাঁদের প্রয়োজন না হলে বাদ দেওয়া হবে।
অনিশ্চয়তা, ক্ষোভ, নিন্দা
ইউএসএইডের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে পড়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটিতে কর্মরতরা। বেশ কয়েকজন আইনপ্রণেতা ও সাহায্য সংস্থার কর্মকর্তা মনে করছেন, ইউএসএইড ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরপর পররাষ্ট্র দপ্তরের অধীনে একে আনা হবে। যদিও ডেমোক্রেটিক পার্টির নেতারা বলছেন, কংগ্রেসের মাধ্যমে ইউএসএইড গঠন করা হয়েছে। এটি ভেঙে দেওয়া হবে বেআইনি।
এদিকে মার্কিন প্রশাসনের মধ্যেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিক হিসেবে কাজ করেন এমন ব্যক্তিদের ইমেইলের নথি পেয়েছে নিউইয়র্ক টাইমস। এসব ইমেইল থেকে দেখা গেছে, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাঁরা বলছেন, এটা কঠোর এবং অহেতুক সিদ্ধান্ত।
এদিকে বড় অনিশ্চয়তার কথা জানিয়েছেন কর্মীরা। যুক্তরাষ্ট্রের কাজ করেন এমন ১ হাজার ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। আর এই ছুটি কত দিন চলবে জানেন না কেউ। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে কাজ করেন এমন ১০০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে অনেকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউএসএইড।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত গতকাল শনিবার রাতের নৈশভোজে ব্রিকস জোটের কয়েকজন নেতা অংশ নেননি। তাঁদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলে আটক বাংলাদেশি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে বাংলাভাষী হিন্দুদের জন্য একটি আলাদা আবাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ সৃষ্টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করায়...
১ ঘণ্টা আগে
২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় ইসরায়েলি কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম ক্রমেই বাড়ছে। এসব কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও প্রচারের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থান, স্থানীয় সৃজনশীল প্রতিভা এবং বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করছে।
২ ঘণ্টা আগে