Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ মে ২০২৬, ২২: ৩৭
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন এবং বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অগ্রাধিকার এবং সেই দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে এটি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

বাংলাদেশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই এবং বাংলাদেশ সরকার ও জনগণ এতে আতঙ্কিত নয়।

ব্রিফিংয়ে অবৈধ অনুপ্রবেশের বিষয়টিও উঠে আসে। রণধীর জয়সওয়াল জানান, ভারতে অবৈধভাবে বসবাস করছেন বলে সন্দেহ করা ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে, তাঁরা বাংলাদেশি নাগরিক, তবে বাংলাদেশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অন্যদিকে তিস্তা উন্নয়ন প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। জয়সওয়াল সরাসরি মন্তব্য না করলেও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেয় এবং এ ধরনের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে সীমান্ত, অনুপ্রবেশ ও আঞ্চলিক প্রকল্প নিয়ে আলোচনা চললেও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে নিতে আগ্রহী বলেই ইঙ্গিত দিয়েছেন রণধীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত