
রমজান মাসের সূচনা নির্দেশক চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে দেখা যাবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার বা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বহু শহরে এদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। সংস্থাটির তথ্য বলছে, আরব আমিরাতের আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে। একইভাবে সৌদি আরবের রিয়াদে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে চাঁদ ডুবে যাবে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর, যেমন—দোহা, মানামা ও কুয়েত সিটিতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময়ের ব্যবধানে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রকাশিত তালিকায় একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের হনুলুলু-এর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাত্ত্বিকভাবে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে সেটিও অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশে শুধু দুরবিন ব্যবহার করে দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ দেখা যাবে কি না, তা নির্ভর করে সূর্যাস্তের সময় দিগন্তে চাঁদের উচ্চতা এবং সূর্যের সঙ্গে তার কৌণিক অবস্থানের ওপর।
বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, নতুন চন্দ্রমাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠকে বসবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান দাবি করেছে যে তারা দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল শুক্রবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানান...
২ ঘণ্টা আগে
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
১১ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
১২ ঘণ্টা আগে