
ইউক্রেনের খারকিভের মডেল ও সাবেক সৌন্দর্য প্রতিযোগী নিকা কুজনেৎসোভা ফ্রান্সের কান শহরে নিজের বিয়েতে প্রায় ৪০ লাখ পাউন্ড (৬৫ কোটি ২১ লাখ টাকা প্রায়) ব্যয় করেছেন। বিলাসবহুল এই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তিনি নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ইউক্রেন যখন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক ও সামরিক সহায়তা চেয়ে যাচ্ছে, তখন এমন জাঁকজমকপূর্ণ আয়োজন অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডেইলি মেইল জানিয়েছে, ২৪ বছর বয়সী কুজনেৎসোভা গত এপ্রিল মাসে জর্জিয়ার ধনকুবের ব্যবসায়ী নিকা লোমিয়ার সঙ্গে কান শহরের ঐতিহাসিক শাতো দ্য লা ক্রোয়া দে গার্দ প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, অনুষ্ঠানে ছিল ব্যক্তিগত ড্রোন ও আতশবাজির প্রদর্শনী, বিপুল পরিমাণ ক্যাভিয়ার ও শ্যাম্পেন, ফুলের বিশাল সাজসজ্জা এবং বিশ্বখ্যাত পপ তারকা রিকি মার্টিনের একান্ত পরিবেশনা। মার্টিনের পারফরম্যান্সের জন্যই প্রায় ১১ লাখ পাউন্ড ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কুজনেৎসোভা একটি বিলাসবহুল ডিজাইনের গাউন পরে ফুলে সাজানো পথ ধরে বিয়ের মঞ্চে প্রবেশ করছেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কয়েকজন রুশ তারকাও, যাঁর মধ্যে গায়ক ভ্যালেরি মেলাদজে ও টেলিভিশন উপস্থাপক ম্যাকসিম গালকিনের নাম উল্লেখযোগ্য। বিষয়টি অনেক ইউক্রেনীয়ের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সমালোচনামূলক মন্তব্য দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন—যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের দুর্দশার সময় এত বিপুল অর্থ ব্যয় না করে তার একটি অংশ ইউক্রেনের সেনাবাহিনী বা যুদ্ধাহত পরিবারগুলোর সহায়তায় দেওয়া যেত কি না। আবার অনেকে রুশ তারকাদের উপস্থিতিকেও দেশপ্রেমের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
তবে সবাই সমালোচনা করেননি। অনেক অনুসারী নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ব্যক্তিগত অর্থে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা কাকে আমন্ত্রণ জানাবেন, সেটি তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।
সমালোচনার জবাবে কুজনেৎসোভা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দেশপ্রেমের আড়ালে তাঁকে অপমান করা হচ্ছে। তিনি দাবি করেন, তিনি নিজের দেশকে ভালোবাসেন, কিন্তু দেশপ্রেম ও বিদ্বেষ এক বিষয় নয়। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিনি মোনাকোতে বসবাস করছেন।
সাবেক ‘মিস গ্র্যান্ড ইউক্রেন’ প্রতিযোগী কুজনেৎসোভা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় অনলাইন ক্যাসিনো-ভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্প্রাইবের প্রতিষ্ঠাতা নিকা লোমিয়ার। পরে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে এবং বর্তমানে তিনি কর্মজীবন থেকে সরে এসে পরিবার গঠনে মনোযোগ দিতে চান।

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক অধিকা
৮ মিনিট আগে
পাকিস্তানের লাহোরে একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার লাহোরের কাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও বেশ কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ধীরগতির কারণে বিগত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ শুষ্ক মাসের সাক্ষী হলো ভারত। চলতি বছরের জুন মাসটি দেশটির আবহাওয়ার ইতিহাসে ১৯০১ সালের পর পঞ্চম সর্বনিম্ন বৃষ্টিপাতের মাস হিসেবে রেকর্ড গড়েছে...
২ ঘণ্টা আগে
দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের জয়ের পর সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে দক্ষিণ লেবাননে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে