বিবাদমান দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত এলাকায় ফিলিপাইনের মাছ ধরার নৌকাগুলোকে আটকাতে একটি ভাসমান বেড়া স্থাপন করেছিল চীন। আজ সোমবার ফিলিপাইন দাবি করেছে, তারা ওই বেড়াটি সরিয়ে দিয়েছে।
এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনা ওই ভাসমান বেড়া সরিয়ে ফেলার জন্য ফিলিপাইনের কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ফিলিপাইন কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষিণ চীন সাগরের স্কারবোরো মৎসক্ষেত্রে ৩০০ মিটারের একটি বেড়া দিয়ে তাদের মাছ ধরার অধিকার লঙ্ঘন করেছে চীন।
চীন দক্ষিণ চীন সাগরের ৯০ ভাগই নিজেদের বলে দাবি করে এবং ফিলিপাইনের সঙ্গে বিবাদমান মৎসক্ষেত্রটি ২০১২ সালে দখল করে নিয়েছিল।
ফিলিপাইনের কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘নৌ চলাচলের জন্য ওই বেড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি ফিলিপাইনের জেলেদের মাছ ধরা এবং জীবিকা নির্বাহের কার্যক্রমকেও বাধাগ্রস্ত করে।’
বিবাদমান মৎসক্ষেত্রটিকে ফিলিপাইনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করে দেশটির কোস্টগার্ড। এই বাহিনীর কর্মকর্তা জে টারিয়েলা জানান, গত শুক্রবার একটি টহল দল বেড়াটির অস্তিত্ব আবিষ্কার করেছিল।
বেড়া নিয়ে উত্তেজনার বিষয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাপান এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগর আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় এমন যে কোনো আচরণের তীব্র বিরোধিতা করে।’
দক্ষিণ চীন সাগর মাছের জন্য একটি সমৃদ্ধ অঞ্চল। এ ছাড়া এই অঞ্চলটিতে তেল ও গ্যাসের বিপুল মজুত রয়েছে বলে মনে করা হয়। বিশ্বের অর্ধেকেরও বেশি মাছ ধরার জাহাজ এই এলাকায় চলাচল করে।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে