
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
এএফপির এক সাংবাদিক বলেন, ‘তিনি বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স দেখেছেন। ওই বিস্ফোরটি কাবুলের শাহর-এ-নও এলাকার রেস্তোরাঁয় ঘটেছে। এলাকাটি ফুল বিক্রির জন্য পরিচিত বলে জানা গেছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘চাইনিজ নুডল রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটেছে। তিনি বলেন, রেস্তোরাঁয় মূলত চীনা মুসলমানদের খাবার পরিবেশন করা হত।’
জাদরান এক বিবৃতিতে বলেন, ‘আইয়ুব নামে একজন চীনা মুসলিম এবং ছয়জন আফগান নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রান্নাঘরের কাছে বিস্ফোরণটি ঘটেছে বলে জানান তিনি। পুলিশের মুখপাত্র আরও বলেন, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে যে এটি চীনা নাগরিকদের লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা।
আইএসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের ইসলামিক স্টেট নিপীড়িত উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের ফলে চীনা নাগরিকদের লক্ষ্যস্থলের তালিকায় যুক্ত করেছে।
ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানিয়েছে যে কাবুলে একটি বিস্ফোরণের পর রেস্তোরাঁর কাছে তাদের হাসপাতালে সাতজন মৃত অবস্থায় আনা হয়েছে এবং আরও ১৩ জনকে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়েছে। এনজিওর কান্ট্রি ডিরেক্টর ডেজান প্যানিক এক বিবৃতিতে বলেছেন, ‘আহতদের মধ্যে চারজন নারী এবং একটি শিশুও রয়েছে।’
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি ফুলের দোকানের মালিক বলেন, স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে তার ব্যবসা প্রতিষ্ঠানের রাস্তার অপর প্রান্তে বিস্ফোরণটি ঘটে। চীনা ব্যবসায়িকরা ২০২১ সালে তালেবান সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে আসতে শুরু করেছেন।

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
১ ঘণ্টা আগে
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ফিলিপাইনের সিনেট ভবনে বুধবার (১৩ মে) সন্ধ্যায় এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প।
৩ ঘণ্টা আগে