
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বিমানের ধ্বংসাবশেষ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভারত পাকিস্তানে হামলার কথা ঘোষণার পরপরই বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। কিন্তু ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে না, এটি ভারতের নাকি পাকিস্তানের।
সিএনএনের স্থানীয় প্রতিবেদক মুখতার আহমেদ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি অপরিচিত বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ওয়ুয়ান গ্রামে ভেঙে পড়েছে, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা আবদুল রশিদ সিএনএনকে বলেন, ‘আমরা একটি উড়ন্ত বিমানের শব্দ শুনি এবং তারপর একটি বড় বিস্ফোরণ হয়। আমরা আতঙ্কিত হয়ে ঘর থেকে ছুটে আসি এবং দেখি সেটিতে আগুন লেগে গেছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’

শ্রীনগরের ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন ডিউটি অফিসার সিএনএনকে জানিয়েছেন, ওয়ুয়ানের একটি স্কুল ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছি।’
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে ওয়ুয়ানের একটি লাল ইটের ভবনের পাশে একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

ধ্বংসাবশেষের ছবি দেখে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানটি ভারতের নাকি পাকিস্তানের।
শ্রীনগরের স্থানীয়রা আজ বুধবার সকালে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাতে ভারত পাকিস্তানে বিমান হামলার কথা ঘোষণার কাছাকাছি সময়ে শব্দ শোনা গিয়েছিল।
এদিকে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কথা বলেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানও পাল্টা আক্রমণের কথা বলেছে। তারা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি। সীমান্তে অন্তত পাঁচজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
আরও খবর পড়ুন:

ইসরায়েল ঈদুল ফিতর এবং তার পরেও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করেছে। এমনটাই জানিয়েছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। অধিকৃত পূর্ব জেরুজালেমের এই মসজিদ সংক্রান্ত বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে
৪ মিনিট আগে
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের ওপর প্রতিশোধমূলক আঘাত আসতে পারে—এমন সতর্কবার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই দেওয়া হয়েছিল। অথচ গতকাল সোমবার তিনি দাবি করেছেন, তেহরানের প্রতিক্রিয়া তাঁর কাছে ‘বিস্ময়কর’ ছিল এবং তিনি এতে ‘হতবাক।
৪৪ মিনিট আগে
গুরগাঁওয়ে একটি আবাসিক ভবনের ২৩ তলা থেকে দুই বছরের কন্যাসন্তানকে কোলে নিয়ে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেইরানের ইতিহাস জয়-পরাজয়, সাংস্কৃতিক নবজাগরণ এবং শিল্পকুশলতার স্তরে স্তরে গড়া, যার প্রতিফলন দেখা যায় দেশটির বিস্ময়কর ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে। কিন্তু মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের এসব স্থাপনার অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে