
কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে ‘সংঘাতে জড়িয়েছে’ পাকিস্তানের স্থলবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হামলা ও পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। তিনি বলেছেন, ‘কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের স্থলবাহিনী (ভারতীয় সেনাদের সঙ্গে) সংঘাতে লিপ্ত রয়েছে। গোলাগুলি চলছে; আমরা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতের কয়েকটি পোস্ট ধ্বংস করেছি।’
আতাউল্লাহ তারার বলেছেন, ‘আকাশপথেও সংঘর্ষ চলছে। আমরা পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি। পরিস্থিতি এখনো বাড়ছে ও চলমান।’ তবে তিনি এর বেশি বিস্তারিত তথ্য দেননি। তিনি বলেছেন, ‘পাকিস্তান সময় আজ বুধবার সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠক ডেকেছেন। এটি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম—ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল—যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নিজেই।’
এর আগে, আতাউল্লাহ তারার দাবি করেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’
সূত্রের বরাতে তারার আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমানবাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়।’ পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
১৩ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
১৪ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
১৪ ঘণ্টা আগে