
মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও অনলাইনে প্রকাশিত বিভিন্ন পোস্ট ইরানকে মার্কিন ঘাঁটিতে হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ কারণে অঞ্চলটিতে মোতায়েন কিছু মার্কিন সেনার কাছ থেকে শিগগির মোবাইল ফোন জমা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান কুপার গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) পাঠানো এক চিঠিতে সেনাদের ‘অপারেশনাল নিরাপত্তা’ বা সামরিক গোপনীয়তা রক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। রয়টার্সের হাতে আসা চিঠিতে তিনি বলেন, সাংবাদিকদের প্রতিবেদন এবং সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ইরান তাদের হামলার সফলতা বা ব্যর্থতা প্রায় তাৎক্ষণিকভাবে জানতে পারছে।
কুপার লিখেছেন, এই ধরনের উন্মুক্ত তথ্যভান্ডার থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের সরাসরি মূল্য দিতে হতে পারে মার্কিন সেনাসদস্য ও হামলার লক্ষ্যবস্তু উপসাগরীয় দেশগুলোর বেসামরিক নাগরিকদের জীবন দিয়ে। তিনি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়ার পর হামলাটি কোথায় আঘাত হেনেছে, লক্ষ্যভ্রষ্ট হয়েছে কি না কিংবা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হয়েছে কি না—এসব তথ্য সাধারণত সহজে জানতে পারে না। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত বিস্তারিত ছবি, ভিডিও ও বিশ্লেষণ তাদের জন্য কার্যত বিনা মূল্যে ‘ব্যাটল ড্যামেজ অ্যাসেসমেন্ট’ বা হামলার ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র জানিয়ে দিচ্ছে।
চিঠিতে কুপার একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন। ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের প্রাণঘাতী হামলার সময় এক মার্কিন সেনা মেটার স্মার্ট চশমায় ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে ওই সেনা কীভাবে ও কোথায় আশ্রয় নিয়েছিলেন, তার তথ্যও দৃশ্যমান ছিল।
জর্ডানে মোতায়েন কয়েকজন মার্কিন সেনাকে আগামী দিনগুলোতে মোবাইল ফোন জমা দিতে বলা হতে পারে বলে দুটি সূত্র জানিয়েছে। তবে এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, মোবাইল ফোনের অবস্থান-সংক্রান্ত তথ্য ও ফিটনেস অ্যাপের মতো প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষ মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে পারে। কুপার সতর্ক করে বলেছেন, হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে ইরান আরও ভয়াবহ দ্বিতীয় দফা হামলা চালানোর সুযোগ পেতে পারে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী ইয়ালদা মোহাম্মদখানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। গত ৯ জানুয়ারি তেহরানে মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিক্ষোভকারীদের ধাওয়া করলে পরিবারের সঙ্গে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ইয়ালদা।
৮ ঘণ্টা আগে
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।
১০ ঘণ্টা আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
১২ ঘণ্টা আগে