
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা যা জানা গেছে, সেটা পর্যাপ্ত নয়। এই সংখ্যা এখনকার তুলনায় আট গুণ পর্যন্ত বাড়তে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৩ হাজার ৩৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত ১৫ হাজারের বেশি। সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে।
তবে ডব্লিউএইচও সতর্ক করেছে, এই সংখ্যা আট গুণের মতো বাড়তে পারে। কারণ, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে একের পর এক মৃতদেহ খুঁজে পাচ্ছে।
ডব্লিউএইচওর সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমরা সব সময় ভূমিকম্পের ক্ষেত্রে একই চিত্র দেখতে পাই। শুরুর দিকে হতাহতের সংখ্যা যা থাকে, পরবর্তী সপ্তাহে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। পরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।
এদিকে মর্মান্তিক এই ভূমিকম্পের ঘটনায় তুরস্কে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হতাহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ভূমিকম্পের কারণে দেখা দেওয়া চরম মানবিক সংকট মোকাবিলায় তুরস্ক ও সিরিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। এই চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র ৪-৫ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল...
২৪ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় একটি মন্দিরের ছাদ ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ পুণ্যার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সম্মতিভিত্তিক সম্পর্কের পর কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করার কারণে সেটিকে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে...
২ ঘণ্টা আগে
ইয়েমেন সরকারকে তাদের সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে সহায়তার জন্য ২২ কোটি ২৪ লাখ সৌদি রিয়ালের (প্রায় ৬ কোটি মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন...
৩ ঘণ্টা আগে