
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্ডির বালাজি নগর গঙ্গারামওয়াড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক চারতলা আবাসিক ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। ভবন ধসের পর সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে দুর্যোগ মোকাবিলা বাহিনী (টিডিআরএফ) এবং দমকল বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনটির নাম কোহিনুর অ্যাপার্টমেন্ট। স্থানীয় পৌর করপোরেশন এর আগে ভবনটিকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, হঠাৎ ভবনটি ধসে পড়ার সময় বেশ কয়েকজন মানুষ ভবনের ভেতরে ছিলেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
কর্মকর্তারা আশঙ্কা করছেন, এখনো প্রায় ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তাদের মধ্যে ছয়জন শ্রমিক এবং পাঁচজন বাসিন্দা রয়েছেন। আটকে পড়াদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভিওয়ান্ডি নিজামপুর সিটি মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র নারায়ণ চৌধুরী বলেন, ভিওয়ান্ডিতে এ ধরনের আরও অনেক ভবন রয়েছে, যেগুলোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলার মধ্যেই তিনি এসব ভবনে বসবাসকারী মানুষদের অবিলম্বে ভবন খালি করে দেওয়ার পরামর্শ দেন।
ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ সরাতে সেখানে ভারী যন্ত্রপাতি এবং বিশেষায়িত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ভবনটি ধসে পড়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধার করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে আবার হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার রাজধানী কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
৩ ঘণ্টা আগে
জাপানের কুমামোতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ লাখ ইয়েন (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী দিয়ে বিতর্ক ও আলোচনার কেন্দ্রে এসেছেন ২২ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র অভিনেত্রী (পর্ন তারকা) ইউ তানো।
৪ ঘণ্টা আগে
অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে চীনের বারবার দাবি তোলার জবাবে এবার প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে ভারত। রাজ্যটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে ভারতের সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টা স্তব্ধ করার লক্ষ্যে মস্কোর ওপর নতুন এবং অত্যন্ত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করেছে মার্কিন সিনেট।
৬ ঘণ্টা আগে