
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের (এনটিএফ) অন্তর্বর্তী প্রতিবেদন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়ে গুরুতর উদ্বেগের বিষয়টি সামনে এনেছে। ২০২৫ সালের মার্চে সুপ্রিম কোর্ট এই টাস্ক ফোর্স গঠন করেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, ২১১ পৃষ্ঠার অন্তর্বর্তী প্রতিবেদনে সংসদীয় প্রশ্নের তথ্য উদ্ধৃত করে এনটিএফ জানিয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের প্রায় ১৪ হাজার (১৩ হাজার ৬০০ জনের বেশি) শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
এনটিএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) ৪ হাজার ৫৯৬ জন, তফসিলি জাতির (এসসি) ২ হাজার ৪২৪ জন এবং তফসিলি উপজাতির (এসটি) ২ হাজার ৬২২ জন শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছেন। একই সময়ে আইআইটি থেকে ওবিসির ২ হাজার ৬৬ জন, এসসির ১ হাজার ৬৮ জন এবং এসটির ৪০৮ জন শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছেন। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) থেকে ওবিসির ১৬৩ জন, এসসির ১৮৮ জন এবং এসটির ৯১ জন শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছেন।
২০২৩ সালে আইআইটি দিল্লিতে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা নিয়ে একটি মামলা শুনানির সময় সুপ্রিম কোর্ট এনটিএফ গঠন করেছিল। ওই ঘটনায় পুলিশ এফআইআর নথিভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চশিক্ষায় ৫৬ শতাংশ শিক্ষক সামাজিকভাবে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই বৈষম্য সবচেয়ে বেশি দেখা যায় অভিজাত বা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে (Institutes of National Importance বা আইএনআই)—যার মধ্যে আইআইটি ও এনআইটি রয়েছে—মাত্র ৭ দশমিক ৫৭ শতাংশ শিক্ষক এসসি এবং ১ দশমিক ৯১ শতাংশ শিক্ষক এসটি সম্প্রদায়ের। অন্যদিকে, ৬৭ দশমিক ৭১ শতাংশ শিক্ষক ‘সুবিধাপ্রাপ্ত’ সামাজিক পটভূমি থেকে এসেছেন বলে জানিয়েছে এনটিএফ। এ তথ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনটিএফ আরও বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে জানিয়েছে, প্রচলিত ‘ক্যাম্পাস সংস্কৃতি’তে প্রায়ই শিক্ষার্থীদের তথাকথিত ‘ভাইব চেক’ বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় বেশিরভাগ সময়ই ব্যর্থ হন, যার ফলে তারা বর্জন ও বিচ্ছিন্নতার শিকার হন।
এর আগে ২০ বছর বয়সী দলিত শিক্ষার্থী সাহিল ওয়াকোদের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে আইআইটি বোম্বে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি তাদের আগের বক্তব্যের জন্য ক্ষমা চায়। ওই বক্তব্যে তারা দাবি করেছিল, সাহিলকে মধ্যবর্তী পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল এবং তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও সাহিলের বাবা-মা আইআইটি বোম্বের বিরুদ্ধে জাতপাতভিত্তিক বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, সাহিলকে অপমান করা হয়েছিল এবং এর ফলেই তার মৃত্যু হয়েছে।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
৬ ঘণ্টা আগে