
শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালিতে দুটি কনটেইনার জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘আইন লঙ্ঘনকারী’ দুটি জাহাজকে শনাক্ত ও আটক করা হয়। আটক জাহাজ দুটিকে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একটি পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ ও অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’।
মেরিটাইম ট্র্যাকিং সাইট ‘মেরিন ট্রাফিক’ জানিয়েছে, জাহাজ দুটির সর্বশেষ অবস্থান ওমান থেকে উত্তর-পূর্বে ইরানি উপকূলের কাছাকাছি ছিল।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে আইআরজিসির বোট থেকে গুলি চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ (নিয়ন্ত্রণকক্ষ) ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আট নটিক্যাল মাইল পশ্চিমে ‘ইউফোরিয়া’ নামের তৃতীয় একটি কনটেইনার জাহাজকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।
বর্তমানে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র লড়াই চলছে। মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ বা ত্যাগের জন্য অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে