হরমুজ প্রণালি কেন্দ্রিক এই কনটেন্ট কালেকশন পেজে হরমুজ ঘিরে চলমান উত্তেজনা, জাহাজ চলাচল ও জ্বালানি তেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পাশাপাশি ইরানের খবর ও তেহরানের খবর জানতে ভিজিট করুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং দেশটির জব্দ অর্থ ছাড় করতে রাজি আছেন। বিনিময়ে তেহরানকে পরমাণু ইস্যুতে ‘বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি’ দেখাতে হবে। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা গতকাল সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন। সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধের নতুন প্রচেষ্টার অংশ হিসেবে এসব আলোচনা হয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...

মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।